আমি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে দ্বিতীয় পর্বের শিক্ষার্থী। অনিশ্চয়তার মধ্যে থাকা এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তির নিশ্বাস নিতে দেখছি। এর বাইরে রয়েছে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের লাখ লাখ শিক্ষার্থী। এক পর্বের সময় পার হলেও মূল্যায়নের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। ইঞ্জিনিয়ারিং কোর্সের সকল পর্ব ও বিভাগের মূল্যায়ন করে, ফলাফল কিভাবে সম্পন্ন করা হবে এবং পরবর্তী দিনগুলোতে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে খুব দ্রুত দিক নির্দেশনা দিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
নিয়ামুর রশিদ শিহাব, শিক্ষার্থী, কম্পিউটার বিভাগ,
বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
