গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় সাদ্দাম হোসেন নামের এক মাদক ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের রায় দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বুধবার বিকালে সিনিয়র জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। সাদ্দাম হোসেন গাইবান্ধা শহরের সবুজপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
গাইবান্ধা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. শফিকুল ইসলাম জানান, রায় প্রদানকালে অভিযুক্ত সাদ্দাম হোসেন আদালতে উপস্থিত ছিল।
তিনি আরো জানান, ২০১৮ সালের ৪ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শহরের সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেনকে আটক করে।
