বুড়িগঙ্গায় নৌকাডুবি নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২১:৫০

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার বুড়িগঙ্গা নদীর বাদামতলী ঘাট এলাকায় এমভি রিফাত-৩ লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ যাত্রী বাহাউদ্দিন (৬৫) এর মৃতদেহ বুধবার সদরঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা মিলব্যারাক পুলিশ লাইন ঘাট থেকে উদ্ধার করেছে। গত সোমবার বাদামতলী ঘাট থেকে পাঁচ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের উদ্দেশ্যে বুড়িগঙ্গা নদী পার হওয়ার সময় রিফাত-৩ লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে বাদামতলী এলাকার ফল ব্যবসায়ী বাহাউদ্দিন নিখোঁজ ছিলেন। ঘটনার পরপর সদরঘাট নৌ ফায়ার সার্ভিস ও নৌপুলিশ বাহাউদ্দিনকে উদ্ধার করার জন্য দুই দিন ধরে চেষ্টা করার পর বুধবার মৃতদেহ উদ্ধার করেছে। বাদ আসর তাকে রাজধানীর আজিমপুরে দাফন করা হয়েছে।