হারানো শিশু সুমাইয়া পুলিশ হেফাজতে

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২২:২১

বিশেষ প্রতিনিধি

হারিয়ে যাওয়া ১৩ বছর বয়সি শিশু সুমাইয়া তার পিতা-মাতার সন্ান চায়। সে বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল বেগুনি রঙয়ের সালোয়ার এবং লাল-খয়েরি রংয়ের ফ্রক। গত ১২ অক্টোবর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে সুমাইয়াকে পেয়ে থানায় নিয়ে আসেন এক ব্যক্তি। থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার বাবার নাম-আবুল হাসান, মায়ের নাম-সুমি আক্তার। তার বাড়ি চট্টগ্রাম জেলার শান্তিরহাট গ্রামের মুন্সীপাড়া মসজিদের পাশে। থানার নাম বলতে পারে না। সব শুনে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে পাঠায়। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। শিশুটিরর স্বজনদের সন্ান পেলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। (ডিউটি অফিসার-মোবাইল ফোন নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিঅ্যান্ডটি নম্বর- ০২৯১১০৮৫)।