বরিশাল অফিস
বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের তীলেরচর গ্রামের মো. মহিউদ্দিন সবুজ নামে এক ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার স্থানীয় ইউনুস মোল্লা ও তার ছেলে আরাফাত মোল্লা প্রকাশ্যে সবুজকে রড দিয়ে পিটিয়ে আহত করে। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিউদ্দিন সবুজ মধ্য ইসলামপুর ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক এবং একটি আঞ্চলিক দৈনিকের স্থানীয় প্রতিনিধি।
