বাবরের অবৈধ সম্পদের মামলার বিচার শেষ করতে হবে ৩০ দিনে

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০০:১৩

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের অবৈধ সম্পদের মামলা এক মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারিক আদালত পরিবর্তনে তার করা আবেদন গতকাল বুধবার সরাসরি খারিজ করে দিয়েছে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ।

আদালতে দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশিদ আলম খান ও আসামি পক্ষে ছিলেন আইনজীবী পারভেজ হোসেন। ৭ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালে রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করে দুদক।