রাজধানীর আদাবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শুভ জ্যোতি মণ্ডল (২২)। গতকাল বুধবার বিকালে আদাবরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৪ নম্বর রোডের ১৪১ নম্বর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আদাবর থানার এসআই মো. শাহজাহান জানান, বোন ও দুলাভাইয়ের সঙ্গে থাকতেন জ্যোতি। তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তা এখনো পুলিশ নিশ্চিত হরে পারেনি।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
