সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে নিয়ন্ত্রণ করতে পারে না

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০০:২৪

যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত বিচারক অ্যামি কোনি ব্যারেট বলেছেন, সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে নিয়ন্ত্রণ করতে পারে না। সুপ্রিম কোর্টে নিয়োগের জন্য গতকাল বুধবার বিচার বিভাগীয় কমিটির শুনানির তৃতীয় দিনে এক প্রশ্নের জবাবে অ্যামি কোনি এ কথা বলেন। ডেমোক্র্যাটিক সিনেটর প্যাট্রিক লিয়েহি প্রশ্ন করেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, নিজেকে ক্ষমা করার সম্পূর্ণ ক্ষমতা তার আছে। প্রেসিডেন্টের এই ক্ষমতা আসলে আছে কিনা এই প্রশ্নে ব্যারেট বলেন, এই প্রশ্নের বৈধতা নেই। ব্যারেট বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আদালতের আদেশ মানতে অস্বীকৃতি জানানো সংবিধানের প্রতি হুমকি কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অ্যামি কোনি। তবে তিনি বলেন, প্রেসিডেন্ট আইন মানছেন কি মানছেন না তা নিয়ন্ত্রণ করতে পারে না সুপ্রিম কোর্ট। -রয়টার্স