চর্বিমুক্ত মাংসের প্রতিশ্রুতি নিয়ে দেশে যাত্রা শুরু করেছে নতুন মাংসের ব্র্যান্ড 'গুডমিট'। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়াটারমার্ক এন্টারপ্রাইজ লিমিটেড তাদের এই ব্র্যান্ড উদ্বোধনের ঘোষণা দেয়। এতে করে অনলাইন এবং অফলাইন দুভাবেই গ্রাহকরা পাবেন ভালো মানের মাংস এবং অন্যান্য পণ্য।
প্রাথমিক অবস্থায় ঢাকা এবং রংপুর বিভাগে নিজেদের কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে গুডমিট। ঢাকার গাবতলি স্লটার হাউজ এবং গাইবান্ধার সাদুল্যাপুরের নিজস্ব মিট প্রোসেসিং প্ল্যান্ট থেকে মাংস সরবরাহ করবে কোম্পানিটি। তাজা এবং হিমায়িত, এই দুই ধরনের মাংসই পাওয়া যাবে এখানে।
পশু সরবরাহের ক্ষেত্রে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান সর্বজয়ার নারী খামারিদের দেশী পশুগুলোকে অগ্রাধিকারের ঘোষণা দিয়েছে গুডমিট। পাশাপাশি নিজস্ব খামারের সর্বনিম্ন ১২০ দিন অর্গানিক ফিডিং ডিউরেশনের পশুই জবাইয়ের জন্যে নির্বাচিত করা হয় বলে জানিয়েছে গুডমিট কর্তৃপক্ষ।
উদ্বোধন উপলক্ষে www.goodmeatbd.com ওয়েবের মাধ্যমে অর্ডারের ক্ষেত্রে ঢাকার গ্রাহকরা প্রতি ৫ কেজি মাংসের সঙ্গে এক কেজি এবং ৩ কেজির সঙ্গে আধা কেজি ঘানিভাঙ্গা সরিষার তেল ফ্রি পাবেন ৩০ নভেম্বর পর্যন্ত। পাশাপাশি গুডমিটের রংপুর বিভাগের সমস্ত আউটলেটে মাংস পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়ে।
ইত্তেফাক/জেডএইচডি
