ঝিনাইদহে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ২

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১১:২০

ঝিনাইদহে ধান ক্ষেত থেকে আলামিন ( ২৫ ) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।  তিনি ভবানীপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ জানান, গতকাল বুধবার রাত ৮ টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফিরে আসেনি। আজ সকালে গ্রামের দোয়ার মাঠের একটি ধান ক্ষেতে আলামিন নামের এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। পরকীয়া প্রেমের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ইত্তেফাক/এমআর