১. ধান খেয়ে চাল দেয়, জন্মটা গাছে,
উপকার করে তবু লাথি মারি পাছে।
২. তিন শিঙা লাল গাই সবকিছু খায়,
জল খেলে নির্ঘাত যমালয়ে যায়।
৩. তাজাকালে নীরবে সে জলে বাস করে,
মরে গেলে রব করে ঠাকুরের ঘরে।
৪. সকালে দেখতে পাই, বিকালে সে নাই,
সন্ধ্যার প্রাক কালে দেখিবারে পাই,
রাতে কোথা উড়ে যায় বলতে না পারি,
বেণীর হেঁয়ালি দেখ কত বলিহারি!
রচনা : বেণীমাধব সরকার
