চেয়ারম্যান প্রার্থী ওরা ১১ জন

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২১:২৮

আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ওরা ১১ জন। নির্বাচনে নেই বিএনপি বা অন্য কোনো দল। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হচ্ছেন আব্দুল হালিম। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে যারা নির্বাচন করছেন তারা সবাই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক। প্রার্থীরা বিজয়ী হওয়ার জন্য ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম বলেন, এখনো পর্যন্ত পরিবেশ শান্ত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।