ঝিনাইদহের শৈলকুপায় বৃহস্পতিবার পানিতে ডুবে ১৮ মাস বয়সি দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো—উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের রাজীব হাসানের ছেলে ফাহিম হোসেন ও কৃষ্ণনগর গ্রামের লুত্ফর রহমানের ছেলে আদিব হাসান। শৈলকুপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহসিন আলি জানান, ফাহিম পরিবারের লোকজনের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর তার লাশ পুকুরে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। অপরদিকে আদিবও বাড়ির পাশে ডোবায় পড়ে যায়।
