শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানি লভ্যাংশ এবং প্রান্তিক সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মুন্নু সিরামিকের ২৭ অক্টোবর বিকাল ৫টায়, মুন্নু জুটের ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৪টায়, তিতাস গ্যাসের ২৫ অক্টোবর বিকাল ৩টায়, ফরচুন সুজের ২২ অক্টোবর বিকাল সাড়ে ৪টায়, আফতাব অটোর ২৪ অক্টোবর বিকাল ২ দশমিক ৩০টায়, নাভানা সিএনজির ২৪ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া আমরা টেকনোলজিসের ২৭ অক্টোবর বিকাল পৌনে চারটা, আমরা নেটওয়ার্কের ২৭ অক্টোবর বিকাল ৩টায়, বিবিএসের ২২ অক্টোবর বিকাল ৫টায়, বিবিএস কেবলসের ২২ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, কপারটেকের ২৬ অক্টোবর বিকাল ৪টায়, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২১ অক্টোবর বিকাল ৫টায়, কন্টিনেন্টাল ইনসিওরেন্সের ২১ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, আইসিবি ইসলামিক ব্যাংকের ২০ অক্টোবর বিকাল আড়াইটা, সিটি জেনারেল ইনসিওরেন্সের ২৫ অক্টোবর বিকাল ৪টায় এবং সিঙ্গার বিডির বোর্ড সভা ২১ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
