সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের খেলায় ওয়াইড নিয়ে চলছে বিতর্ক। শার্দুল ঠাকুরের একটি ডেলিভারি ওয়াইড ঘোষণার পথে ছিলেন আম্পায়ার। কিন্তু মহেন্দ্র সিং ধোনির আপত্তিতে হাত নামিয়ে নেন তিনি। ওয়াইড নিয়ে এই যখন আলোচনা চলছে, তখন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি বললেন, তিনি ওয়াইড ও নো বলেও রিভিউ নেওয়ার পক্ষে।
একটি ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আয়োজনে বুধবার আরেক ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে কোহলি তুলে ধরলেন তার যুক্তি, ‘অধিনায়ক হিসেবে এখানে নিজের মতামত তুলে ধরব আমি। অধিনায়ক হিসেবে চাইব যেন ওয়াইড বল নিয়ে রিভিউয়ের অধিকার আমার থাকে, যদি আমার কাছে তা মনে হয় ভুল সিদ্ধান্ত, কিংবা কোমর উচ্চতার নো-বল নিয়ে আমি রিভিউ করতে চাইব, যদি সেটি মনে হয় ভুল সিদ্ধান্ত।’কোহলি মনে করেন, বড় একটা ম্যাচে এ রকম সিদ্ধান্ত ম্যাচের চরিত্র বদলে দিতে পারে, ‘যুগে যুগে আমরা দেখেছি, এই ধরনের ব্যাপারগুলো কত বড় হয়ে উঠতে পারে।
