বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাস্কেটবল ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী। গতকাল দুপুরে ধানমন্ডিস্থ বাস্কেটবল জিমনেশিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নৌবাহিনী ৯০-৪৪ পয়েন্টে বিমানবাহিনীকে হারায়। নৌবাহিনীর সজিব ৩৯ ও মিঠুন ১৩ এবং বিমানবাহিনীর তানভীর ও শিশির ১৩ পয়েন্ট করে স্কোর করেন। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল পুরস্কার বিতরণ করেন। উপস্থিত ছিলেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। নৌবাহিনী ঃ মিজানুর, মিঠুন, সামসুজ্জামান, আমির, মেহেদী, অলিভার, মাসুদ, টুটুল, জামিল, আলী, বাপ্পি, সজিব। বিমান বাহিনী ঃ নয়ন, মারুফ, নাইমুর, মেহেদী, মামুনুর, খায়রুল, বাশার, শরীফ, সামসুল আলম, তানভীর, সজিব, জুবায়ের ও স্বাধীন।
