রোনালদোর নতুন শঙ্কা

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২১:৩৯

নতুন শঙ্কা নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনালদো ইতালির তুরিনে ফিরে এসেছেন। তিনি মঙ্গলবার বিকালে একটি এয়ার অ্যাম্বুলেন্সে লিসবন থেকে তুরিন আসেন। সেখানে পৌঁছার পর আইসোলেশন প্রোটোকল মেনে একটি অ্যাম্বুলেন্সে নিজের বাসায় যান। পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানিয়েছেন, রোনালদোর মধ্যে কোনো উপসর্গ নেই। তুরিনে রোনালদোকে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। আগামী ২৮ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তার খেলা নিয়ে শঙ্কা আছে। কারণ, ম্যাচের সাত দিন আগে কোভিড-১৯ নেগেটিভ হওয়ার সার্টিফিকেট পাঠাতে হবে উয়েফার কাছে।