চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২১:৪৭

মোসাম্মত শাপলা আক্তার, পিতা দুলাল মিয়া, দীর্ঘদিন ধরে নিউরোফাইলেরিয়ায় আক্রান্ত। তার বাম পা অস্বাভাবিক মোটা হয়ে গেছে। চলাফেরা করা অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন থেরাপি দিতে ৬ হাজার টাকার প্রয়োজন। তার দরিদ্র পিতার পক্ষে এত খরচ বহন সম্ভব হচ্ছে না। এতদিন জমিজমা বিক্রি করে চিকিত্সা চালিয়েছেন। বর্তমান অসহায় অবস্থায় তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: বিকাশ (পার্সোনাল) ০১৯২৪২৪৩৬৩২ এবং ০১৭১৯৯২৪৫৪৬।