পার্বত্য অঞ্চলের উন্নয়ন নিরাপত্তায় সবকিছু করা হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২২:৩৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এম?পি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে সরকারের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে মিয়ানমারের সঙ্গে সীমান্ত সড়ক নির্মাণের কাজ চলমান। এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলের উন্নয়ন ও বিনিয়োগ আরো বেড়ে যাবে। পাহাড়ের উন্নয়ন এবং নিরাপত্তায় করণীয় সবকিছুই করা হবে। গতকাল বৃহস্পতিবার বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় নবনির্মিত মডেল থানা ভবনের উদ্বোধনকালে তিনি একথা বলেন।

এ সময় বাংলা?দেশ পু?লি?শের মহাপরিদর্শক ইন্স?পেক্টর জেনা?রেল ড. বেনজীর আহ?মেদ, বি?পিএম (বার), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন?নিরাপত্তা বিভা?গের সি?নিয়র স?চিব মোস্তফা কামাল উ?দ্দিন, চট্টগ্রাম রে?ঞ্জের ডিআইজি আ?নোয়ার হো?সেন, বি?পিএম, বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জে?রিন আখতারসহ বি?ভিন্ন অ?ফি?সের কর্মকর্তা, পু?লিশ ও স্থানীয় ?নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে থানচি এসে পৌঁছান মন্ত্রী। থানা ভবন উদ্বোধন ছাড়াও স্থানীয়?দের স?ঙ্গে মতবিনিময় অনুষ্ঠা?নে যোগ দেন মন্ত্রী।