পাবনার চাটমোহরে গলায় ফাঁস লাগানো দুই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুটি ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়দের ধারনা তারা আত্মহত্যা করতে পারে।
শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। থানায় পৃথক দুইটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মোঃ আলতাব হোসেনের মেয়ে ও পাবনার আতাইকুলা এলাকার সাইদুল ইসলামের স্ত্রী পারুল খাতুন (২৫) সবার অগোচরে বৃহস্পতিবার রাতে শোবার ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এক সন্তানের জননী পারুল পিতার বাড়িতেই থাকতো।
এদিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মামুন হোসেনের স্ত্রী মারিয়া খাতুন (২৩) সবার অগোচরে বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ শোবার ঘরের গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তাদের আত্মহত্যার কারণ জানা যায়নি।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম দুইটি আত্মহত্যার বিষয় নিশ্চিত করে জানান,শুক্রবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
