বুরকিনা ফাসোর উত্তরাঞ্চালীয় সেনো প্রদেশের তিনটি গ্রামে বুধবার জিহাদিরা হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। দেশটির একজন সরকারি মুখপাত্র বৃহস্পতিবার এ কথা জানান।
রিমিস ফুলগানস ডান্ডজিনু নামের ওই মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, সশস্ত্র সন্ত্রাসবাদী দলগুলি ডেমনিওল, বোম্বোফা এবং পিটগুয়ার্স (গোরগাদজির সম্প্রদাঅধ্যুশিত) বাজার ও গ্রামে বেসামরিক জনগোষ্ঠীর ওপর হামলা চালালে এতে প্রায় ২০ জন নিহত হয়।
সেই সঙ্গে কয়েকজন আহত হয়। এ ছাড়া এ ঘটনায় কয়েক জন নিখোঁজ রয়েছে।
তবে ওই এলাকার এক বাসিন্দা এএফপি'কে বলেন, জিহাদিদের হামলায় ২৪ জন নিহত হয়েছে।
ইত্তেফাক/এসআর
