একাদশ-দ্বাদশ শ্রেণির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:২৫

উদ্দীপক:জনাব নাছির উদ্দিন পলাশ ও ডা: শামীমা আক্তার দিপার উদ্যোগে প্রতিষ্ঠিত কোম্পানি হলো Big Bangla Industries (Pvt.) Ltd. উক্ত কোম্পানিতে সকল সুযোগ-সুবিধা বজায় থাকলেও অর্থের অভাবে বৃহদায়তন উত্পাদনের সুবিধা হতে বঞ্চিত। তাই তারা কোম্পানির ধরন পরিবর্তন করতে চায়। এইজন্য কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়মনীতির দলিলে সদস্য সংখ্যা পঞ্চাশ-এ সীমাবদ্ধ, শেয়ার হস্তান্তর অযোগ্য, জনগণের নিকট শেয়ার বিক্রি নিষিদ্ধ এই লেখাগুলো পরিবর্তন করে  ত্রিশ দিনের মধ্যে বিবরণপত্রের বিকল্প বিবৃতি প্রস্তুত করে প্রয়োজনীয় দলিলাদিসহ নিবন্ধকের নিকট পেশ করেন।

ঘ) উদ্দীপকের পরিবর্তিত কোম্পানিটি কোন ধরনের কোম্পানি বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।

উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর:উদ্দীপকের পরিবর্তিত কোম্পানি হলো পাবলিক লি: কোম্পানি।

যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন সাত সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য আহ্বান জানানো যায় তাকে পাবলিক লি: কোম্পানি বলে।

উদ্দীপকে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়মনীতির দলিলে সদস্য সংখ্যা পঞ্চাশ-এ সীমাবদ্ধ, শেয়ার হস্তান্তর অযোগ্য, জনগণের নিকট শেয়ার বিক্রি নিষিদ্ধ এই লেখা গুলো পরিবর্তন করে  ত্রিশ দিনের মধ্যে বিবরণপত্রের বিকল্প বিবৃতি প্রস্তুত করে প্রয়োজনীয় দলিলাদিসহ নিবন্ধকের নিকট পেশ করেন। এর অর্থ হলো এই নিয়মনীতিগুলো প্রাইভেট লি: কোম্পানির পরিমেল নিয়মাবলিতে উল্লেখ রয়েছে। প্রাইভেট লি: কোম্পানিকে পাবলিক লি: কোম্পানিতে পরিবর্তন করতে চাইলে পরিমেল নিয়মাবলির এই শর্তগুলোর পরিবর্তন করে ত্রিশ দিনের মধ্যে বিবরণপত্রের বিকল্প বিবৃতি প্রস্তুত করে প্রয়োজনীয় দলিলাদিসহ নিবন্ধকের নিকট পেশ করেন। নিবন্ধক সন্তুষ্ট হলে কোম্পানিকে পাবলিক লি: কোম্পানিতে রূপান্তর করেন। সেই হিসেবে পরিবর্তিত কোম্পানিটি হলো পাবলিক লি: কোম্পানি।

কোম্পানি বিশেষ প্রস্তাব গ্রহণ করে পরিমেল নিয়মাবলি পরিবর্তন করে প্রাইভেট লি: কোম্পানিকে পাবলিক লি: কোম্পানিতে রূপান্তর করা যায়। বৃহদায়তন প্রতিষ্ঠান সৃষ্টির লক্ষ্যে, অধিক মূলধন বিনিয়োগের স্বার্থে এই ধরনের প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়। এতে উত্পাদন যেমন বৃদ্ধি পায় আইনসৃষ্ট প্রতিষ্ঠানের চিরন্তন অস্তিত্বও সৃষ্টি হয়। জনগণ শেয়ার ক্রয় করে কোম্পানির শেয়ার হোল্ডার হতে পারে।