১৭ অক্টোবর
১৮৯০: বাউল কবি লালন শাহ-র মৃত্যু
কুষ্টিয়া থেকে প্রকাশিত পাক্ষিক ‘হিতকরী’ পত্রিকায় সম্পাদকীয় লেখা হয় লালনের মৃত্যুর ১৫ দিন পরে। লেখা হয়েছিল : ‘ইহাকে আমরা স্বচক্ষে দেখিয়াছি; আলাপ করিয়া বড়ই প্রীত হইয়াছি। নিজে লেখাপড়া জানিতেন না; কিন্তু তাঁর রচিত অসংখ্য গান শুনিলে তাঁকে পরম পণ্ডিত বলিয়া বোধ হয়।... লালন নিজের কোনো সাম্প্রদায়িক ধর্ম্মাবলম্বী ছিলেন না; অথচ সকল ধর্ম্মের লোকই তাঁহাকে আপন বলিয়া জানিত।’
