কিশোরগঞ্জে আলু বীজের তীব্র সংকট দেখা দিয়েছে। অন্যদিকে আলু বীজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। বৃহস্পতিবার বিভিন্ন হিমাগারে গিয়ে দেখা যায়, প্রকারভেদে প্রতি কেজি বীজ আলুর বিক্রি হচ্ছে ৪৫ টাকা থেকে ৬০ টাকায়। যা দুই সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ২৪ টাকা দরে। কৃষক আমজাদ হোসেন বলেন, কোনো জায়গায় আলুর বীজ খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার জমিতে সরিষার চাষ করতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, খুব দ্রতই সমস্যার সমাধান হয়ে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
