অবাধে চলছে শামুক নিধন

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:৩৬

তাড়াশে বন্যার পানি কমে যাওয়ার পর শামুক নিধনের মহোত্সব শুরু হয়েছে। বিস্তীর্ণ বিল এলাকা থেকে অবাধে শামুক ধরে তা স্থানীয় ব্যাপারীদের কাছে বিক্রি করা হচ্ছে। শামুকের ব্যাপারী আব্দুল কাদের রিন্টু ও রসুল আলী জানান, মূলত হাঁস ও মাছের খাদ্য হিসেবে শামুক ব্যবহার করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা লুত্ফুননাহার লুনা বলেন, অতিরিক্ত মাত্রায় শামুক নিধন হলে মাটির ক্যালসিয়াম কমে যাবে। এতে ফসলহানির আশঙ্কা রয়েছে। উপজেলা মত্স্য কর্মকর্তা মসগুল আজাদ বলেন, বিল থেকে অতিরিক্ত মাত্রায় শামুক নিধন করা হলে খাদ্যাভাবে মাছ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।