হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ আট পদে আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদকসহ সাত পদে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত বার্ষিক নির্বাচনে আবুল মনসুর চৌধুরী সভাপতি ও সামছুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিজয়ী অন্যরা হলেন সহসভাপতি মাহাবুব উল আলম শাহজাহান, যুগ্ম সম্পাদক (১ম শাখা) আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক (২য় শাখা) আবুল ফজল, লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক মো. মিজানুর রহমান, ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক প্রতীম গোপ, জুনিয়র সদস্য আব্দুল্লাহ আল বাকের জনি, মো. আব্দুল মতিন ও আব্দুল কাইয়ূম। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মহিলাবিষয়ক সম্পাদক গুলশান আরা, সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী বকুল প্রমুখ।
