ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:৪০

পীরগঞ্জে বৃহস্পতিবার রাতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আর্জিনা আকতার (৩৬)। পীরগঞ্জ রেল স্টেশনের অদূরে আন্তঃনগর একতা ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ রেল স্টেশন মাস্টার সুজন আলী জানান, ঢাকাগামী আন্তঃনগর একতা ট্রেনটি ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জ রেল স্টেশনে আসার সময় উত্তর আউটার সিগনালের কাছে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়। মৃত নারী উপজেলার পাড়িয়া গ্রামের জামালের স্ত্রী বলে নিশ্চিত করেন সদর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম।