পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:৪১

লালমোহনে শুক্রবার পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম তাইয়্যেবা খাতুন (২)। সে লালমোহন শহরের স্টেশনারী ব্যবসায়ী ইব্রাহিমের মেয়ে।  স্বজনরা জানিয়েছেন, পরিবারের সকলের অগোচরে কোনো এক ফাঁকে শিশুটি পার্শ্ববর্তী পুকুরে নেমে আর উঠতে পারেনি। পরে তার লাশ ভাসতে দেখে প্রতিবেশিরা। লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।