এ বছর পাবনার ৯টি উপজেলায় ৩২৩টি মণ্ডপে দুর্গাপূজা উদ্যাপন হবে। এর মধ্যে সদর উপজেলায় ৫০টি, আটঘরিয়ায় ১৪টি, ঈশ্বরদী ২৮টি, চাটমোহরে ৪৭টি, ভাঙ্গুড়ায় ১৯টি, ফরিদপুরে ১৪টি, সাঁথিয়ায় ৪৪টি, বেড়ায় ৫০টি ও সুজানগর উপজেলায় ৫৭টি মণ্ডপ রয়েছে। পাবনা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল ঘোষ জানান, করোনার কারণে পূজা আড়ম্বরপূর্ণ হবে না। শুধু ঢাক-কাশি বাজিয়ে পূজা সম্পন্ন করা হবে। পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, প্রতিটি মণ্ডপে সীমিত আকারে সামাজিক নিরাপত্তা বজায় রেখে সুষ্ঠুভাবে পূজা উদ্যাপনের জন্য প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
