এ বছরের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটি হবে কাতারের দোহায়। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) গতকাল শুক্রবার এ তথ্য জানায়। তবে এটি ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে হবে না।
কোভিড মহামারির জন্য মার্চে লিগটি স্থগিত করা হয়েছিল। এরপর গত মাসে লিগটি আবার মাঠে গড়ায়। কাতারেই অনুষ্ঠিত হয় এশিয়ার পশ্চিম জোনের খেলাগুলো যাতে চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে ওঠে ইরানের পারসেপোলিস। আগামী মাসে হবে পূর্ব জোনের খেলাগুলো।
