মাত্র কদিন আগেই বরেণ্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা পজিটিভ এর খবরের পর এবারে আরো এক দুঃসংবাদ। এবার করোনায় আক্রান্ত হলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। শিল্পীর অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে তার করোনা পজেটিভ এসেছে। তিনদিন আগে তার আগে তার জ্বর এসেছিল। পরীক্ষার পর জানা যায় করোনা পজেটিভ।
বর্তমানে চিকিত্সকের পরামর্শে বাসাতেই চিকিত্সা নিচ্ছেন। তিনি এখন সপরিবারে আমেরিকায় আছেন। এমনটায় জানিয়েছেন ভারতের একাধিক গণমাধ্যম।
কয়েকদিন আগে একটি রিয়েলিটির বিচারক হিসেবে শুটিংয়ে অংশ নিয়েছিলেন এই শিল্পী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর কুমার শানুর এমন খবর বাঙালির জন্য দুঃসংবাদ।
অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে করোনার ফল নেগেটিভ এসেছে। তিনি এখন বেশ খানিকটা সুস্থ। কথা বলছেন, গান শুনছেন।
