কানাইঘাটে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:৪৯

কানাইঘাটে ফাতেমা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির সুরইঘাট বাজারসংলগ্ন কালীনগর আগফৌদ পূর্ব (গাঙ্গপার) গ্রাম থেকে শুক্রবার  মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরেই খুন হন ফাতেমা বেগম। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হন স্ত্রী ফাতেমা বেগম।