বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ১৪ তম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল চিটাগাং ভাইকিংস। বিপিএলের এই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে চিটাগাং ভাইকিংস।
শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লার সংগ্রহ দুই উইকেটের বিনিময়ে ১৯ রান। ইনিংসের শুরুতে কুমিল্লার হয়ে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল এবং আরিফুল হক। শূণ্য রানে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। তৃতীয় স্থানে মাঠে নামেন এভিন লুইস। পরবর্তীতে ১০ রানে সাজঘরে ফেরেন আরিফুল হক।
চিটাগাংয়ের হয়ে বল হাতে রব্বি ফ্রাইলিঙ্ক প্রথম ওভারেই তুলে নেন তামিমের উইকেট।
আরও পড়ুন: ‘তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার’
কুমিল্লা ভিক্টোরিয়ানস :
তামিম ইকবাল, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, জিয়াউর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, শোয়েব মালিক (পাকিস্তান), শহীদ আফ্রিদি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), ওয়াকার সালামখেইল (আফগানিস্তান), আমির ইয়ামিন (পাকিস্তান), আসেলা গুনারত্নে (শ্রীলঙ্কা), লিয়াম ডসন (ইংল্যান্ড)।
চিটাগং ভাইকিংস :
মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান সাদমান ইসলাম, লুক রঙ্কি (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), রব্বি ফ্রাইলিঙ্ক (দক্ষিণ আফ্রিকা), ক্যামেরন দেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)।
ইত্তেফাক/জেডএইচডি
