এ কে এম জাফর আলী
পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির (জেপি) সহসভাপতি এ কে এম জাফর আলী (৬৭) বৃহস্পতিবার রাতে কাউখালী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। শুক্রবার জুমাবাদ কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে, পরে আসরবাদ শিয়ালকাঠীর জোলাগাতী ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় পার্টির (জেপির) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি, দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন পৃথক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
