রাণীশংকৈলে সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ মামলার আসামি হয়ে পলাতক

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২২:৩৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ মোস্তফা আলম জমি দখলের মামলায় ওয়ারেন্টের আসামি হয়ে তার কর্মস্থল থেকে পলাতক রয়েছেন।

জানা গেছে, গত ২১ জুলাই রাণীশংকৈল সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ মোন্তফা আলমসহ ১৪ জনের বিরুদ্ধে স্থানীয় অ্যাডভোকেট আসাদুজ্জামান রনি জেলা জজ কোর্টে তার জমি দখল ও মারপিটের মামলা করেন। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ঐ ১৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেন যা গত ২৮ সেপ্টেম্বর রাণীশংকৈল থানায় আসে। ঐ ওয়ারেন্ট আসার পর থেকেই মোস্তফাসহ ঐ ১৪ জন আসামি বর্তমানে এলাকা থেকে পলাতক আছে। 

এ ব্যাপারে সাব-রেজিস্টার সফি আকরাম বলেন, আমি যতদূর জানি, অ্যাডভোকেট রণির দায়েরকৃত মামলার আসামি হয়ে মোস্তফা আলম গত কিছুদিন ধরে তার কর্মস্থলে থেকে অনুপস্থিত আছেন। 

থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, অ্যাডভোকেট রনির দায়েরকৃত মামলার ওয়ারেন্ট আদেশ আমি পেয়েছি, ১৪ জন আসামির সকলেই বর্তমানে পলাতক আছে। তবে, তাদেরকে গ্রেফতারের তৎপরতা অব্যাহত আছে। 

ইত্তেফাক/কেকে