ধামরাইয়ে সূয়াপুর ইউনিয়নের এক গ্রামপুলিশের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে চাল বিক্রিকালে ঐ ইউনিয়নের শিয়ালকোল মোড়ে সরকারি চালসহ স্থানীয় জনতা তাকে আটক করে বলে জানা যায়। জানা যায়, সূয়াপুর ইউনিয়নের গ্রামপুলিশ ফজল হক আবু হানিফ নামে এক প্রতিবন্ধী ব্যক্তির কাছে দুই বস্তা সরকারি চাল বিক্রি করে। আরেক বস্তা চাল বিক্রি করে মানিক নামে এক ব্যক্তির কাছে। বিষয়টি স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে তারা চালসহ ঐ গ্রামপুলিশকে আটক করে। তবে গ্রামপুলিশ ফজল হক জানান, বস্তাগুলো ছিল তার স্ত্রীর, তার ভাইয়ের স্ত্রীর এবং তার এক সহকর্মীর স্ত্রীর নামে বরাদ্দকৃত। তারা ঐ চালের ভাত খেতে পারেন না বলে তাকে দিয়ে চালগুলো বিক্রি করিয়েছেন।
