রাজধানীর খিলক্ষেত বনরূপা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে খিলক্ষেত বনরূপা রেলগেটসংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করেছে। তবে তার নাম-ঠিকানা পুলিশ জানতে পারেনি।
বিমানবন্দর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির এএসআই মো. মহিউদ্দিন জানান, কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরনে প্যান্ট ও ফুলহাতা শার্ট ছিল। নিহতের পরিচয় জানতে তার ফ্রিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে। এছাড়া আশপাশে তার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
