ডি ককে মুম্বাইয়ের জয়

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০০:১৫

অধিনায়ক বদলে গতকাল মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। ফল বদল হয়নি। গতকাল রাতে কুইন্টন ডি ককের অসাধারণ ইনিংসে ভর করে কলকাতাকে ৮ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

আগে ব্যাট করে কলকাতা ৫ উইকেটে ১৪৮ রান করে। প্যাট কামিন্স সর্বোচ্চ ৫৩ রানে অপরাজিত থাকেন। আর নতুন অধিনায়ক এউইন মরগ্যান ৩৯ রান করেন। জবাবে বিনা উইকেটে ৯৪ রান তোলে মুম্বাই। ওপেনার-অধিনায়ক রোহিত ৩৫ রান করে ফিরে যান। এরপর বাকিদের নিয়ে পথটা পাড়ি দেন ডি কক। তিনি ৭৮ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:

কলকাতা নাইট রাইডার্স: ২০ ওভারে ১৪৮/৫ (কামিন্স ৫৩*, মরগ্যান ৩৯*; চাহার ২/১৮)।

মুম্বাই ইন্ডিয়ান্স: ১৬.৫ ওভারে ১৪৯/২ (ডি কক ৭৮*, রোহিত ৩৫)।

ফল: মুম্বাই ইন্ডিয়ান্স ৮ উইকেটে জয়ী।