কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তের কালজানি নদীতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের কাজিয়ারচর গ্রামের পাশে নদীর কিনারে আটকা অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে সন্ধ্যায় পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে লাশটির পরনে ধুতি, গায়ে ফতুয়া রয়েছে। বয়স আনুমানিক ৫৫ বছর হতে পারে। তার শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।
ওসি তদন্ত জাহিদুল ইসলাম জানান, লাশটি ভারতীয় কোন নাগরিকের হতে পারে।
ইত্তেফাক/এমআর
