বিশ্বনাথে ধর্ষণ মামলায় চাচা গ্রেফতার

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৫:৩৭

সিলেটের বিশ্বনাথে ভাতিজিকে ধর্ষণ করার অভিযোগে চাচা আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। 

আব্দুর রশিদ প্রায় ২ বছর ধরে বিশ্বনাথ পৌর শহরের বিশ্বনাথের গাঁও গ্রামে বসবাস করে আসছেন।

মামলার বাদী উল্লেখ করেন, অভিযুক্ত আব্দুর রশিদ সম্পর্কে ধর্ষিতার আপন চাচা। শুক্রবার দিবাগত রাতে ভিকটিমের ফুফুর বাসার যায় আব্দুর রশিদ। সেখানে রাত ১২টার দিকে ওই তরুণীকে ডেকে নিয়ে তার রুমের দরজা বন্দ করে ধর্ষণ করেন আব্দুর রশিদ। 

এক পর্যায়ে ভিকটিমের ফুফু দরজায় ডাকাডাকি করলে বিছানা থেকে দৌড়ে গিয়ে দরজা খুলে কান্নাকাটি শুরু করে ভিকটিম। এসময় ফুফুকে বিস্তারিত বলেন ভিকটিম। 

খবর পেয়ে পুলিশ  এসে অভিযুক্ত আব্দুর রশিদকে আটক করে ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

শনিবার সেই তরুণী বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।  মামলার পর আটককৃত আব্দুর রশিদকে দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ। 

থানার অফিসার ইনচার্জ শামীম মুসা বলেন, ওই তরুণীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।  

ইত্তেফাক/জেডএইচ