নবম-দশম শ্রেণির বিজ্ঞান

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৯:০৫

কাসওয়া- নূর-খাজা, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

জাতিসংঘ ও বাংলাদেশ

১. মানবাধিকার কী?

উ:প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ-সুবিধার অধিকার।

২. ‘লীগ অব নেশনস’ প্রতিষ্ঠিত হয় কবে?

উ:১৯২০ সালের ১০ জানুয়ারি।

৩. ১ম বিশ্বযুদ্ধের সময়কাল কত?

উ:১৯১৪-১৯১৮ সাল।

৪. জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী?

উ:বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।

৫. জাতিসংঘ কত সালে আনুষ্ঠানিকভাবে নিজেকে আত্মপ্রকাশ করে?

উ:১৯৪৫ সালের ২৪শে অক্টোবর।

৬. জাতিসংঘ দিবস কবে?

উ:২৪শে অক্টোবর।

৭. সাধারণ পরিষদকে কী নামে অভিহিত করা হয়?

উ:বিতর্ক সভা।

৮. জাতিসংঘের ৫টি অঙ্গসমূহগুলো কী?

উ:সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অছিপরিষদ ও আন্তর্জাতিক বিচারালয় বা আদালত।

৯. জাতিসংঘের স্থায়ী রাষ্ট্র কয়টি ও কী কী?

উ:৫টি। মার্কিন যুক্তরাষ্ট্র,  গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন।

১০. বর্তমান বিশ্বে কয়টি দেশ জাতিসংঘের সদস্য?

উ:১৯৩টি।

১১. নিচের কোনটি জাতিসংঘের উদ্দেশ্য নয়?

১২. (১) প্রত্যেক জাতির আত্ম নিয়ন্ত্রণ অধিকারের অস্বীকৃতিও তা সমুন্নত রাখা

(২) শান্তি রক্ষাও নিরাপত্তা নিশ্চিত

(৩) মৌলিক অধিকারের প্রতি সম্মান

(৪) কোনটিই নয়

১৩. বাংলাদেশ কবে ও কততম দেশ হিসেবে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়?

উ:১৯৭৪ সালে ১৩৬তম দেশ হিসেবে।

১৪. কতসালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করা হয়?

উ:১৯৭৪ সালে।