নবম-দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৯:০৮

মিজানুর রহমান

সহকারী প্রধান শিক্ষক

গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, লাকসাম, কুমিল্লা।

 

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও।

নিশ্চয়ই তোমরা এসএসসি পরীক্ষা ২০২১ এর জন্য প্রস্তুতি নিচ্ছ। তোমাদের জন্য আইসিটি বিষয়ে পরীক্ষা প্রস্তুতির জন্য অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি যা তোমাদের বহুনির্বাচনি প্রশ্নোত্তরের জন্য সহায়ক হবে।

তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ

 

১. লন্ডন বিজ্ঞান যাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?                

উ:১৯৯১ সালে।

২. কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?

উ:চার্লস ব্যাবেজ।

৩. ফেসবুকের অন্যতম নির্মাতা কে?                 উ:মার্ক জোকারবার্গ।

৪. সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে কী সুবিধা হয়েছে?

উ:স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যায় সরকারি সেবার মান উন্নত হয়েছে। ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যায়।

অনুচ্ছেদটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও-            

সুমন সেন্টমার্টিন বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিত্সকের সাথে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহন করে সুমনের চিকিত্সার ব্যবস্থা করলেন।

৫. স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো-          

উ:টেলিমেডিসিন সেবা

 ই-স্বাস্থ্য সেবা।

৬. সুমনের চিকিত্সায় কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান?

উ:আইসিটি।

৭. একুশ শতকের সম্পদ হলো?                     

উ:জ্ঞান

০৮.পৃথিবীর সম্পদ হচ্ছে?                             

উ:সাধারণ মানুষ।

০৯. একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?

উ: Internationalization