‘আমি সারার পাশে সবসময় আছি’

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৯:১১

বিনোদন ডেস্ক

 

সম্প্রতি সুশান্তের আত্মহত্যার ইস্যু ধরে বলিউডের অনেক তারকার মাদক চক্রের বিষয়টি উঠে আসে। সেখানে কয়েকজন জনপ্রিয় তারকার নাম উঠে আসে। যাদের মধ্যে রয়েছেন সারা আলী খান। শোনা যায়, সারাকে নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা থেকে রেহাই পেতেই নাকি করিনা কাপুর খান ও তৈমুরকে নিয়ে মুম্বই ছাড়ছেন সাইফ আলী। মাদক মামলায় সারার নাম জড়ানোর পর করিনা বলেন, ‘সারার কিছু কাজ তার খারাপ লেগেছে বটে কিন্তু সন্তানদের পাশে আমি সব সময় রয়েছেন। সারা হোক কিংবা ইব্রাহিম বা তৈমুর।  সন্তানদের জন্য আমার হূদয়ে পৃথক পৃথক জায়গা রয়েছে।’

উল্লেখ্য, অন্তঃসত্ত্বা অবস্থাতেই দিল্লিতে উড়ে যান কারিনা। আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডার শুটিংয়ের জন্য মহামারীর মধ্যেই মুম্বাই থেকে দিল্লিতে পাড়ি দেন করিনা। সমপ্রতি যখন লাল সিং চাড্ডার শুটিং শেষ হয়, তখন আমিরের সঙ্গে ছবি শেয়ার করেন কারিনা। আমিরকে ধন্যবাদ জানিয়ে কারিনা বলেন, করোনা আবহের মধ্যে অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করাটা খুবই শক্ত কাজ। তা সত্ত্বেও আমির এবং লাল সিং চাড্ডা টিম যেভাবে তাকে আগলে রেখেছেন।