তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের তাড়াশ অংশের তিনটি ব্রিজে অবৈধ সোতি জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এতে আটকা পড়ছে পোনা ও মা-মাছ। একই সঙ্গে বাধাগ্রস্ত হচ্ছে পানিপ্রবাহ। এদিকে সোতি জালের প্রতিবন্ধকতায় উর্বর জমিতে পানি আটকে থাকার শঙ্কায় রবিশস্য আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।
ভুক্তভোগী জেলে ফজল আলীসহ অনেকেই জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তিনটি ব্রিজের সোতিতে অধিকাংশ মাছ আটকা পড়ছে। যে কারণে ভরা মৌসুমেও তেমন মাছের দেখা মিলছে না। উপজেলা মত্স্য কর্মকর্তা মসগুল আজাদ বলেন, শিগিগরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোতি জাল অপসারণ করা হবে।
