মাচা পদ্ধতিতে আঙুর চাষ!

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২১:৩১

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

সবুজ পাতার নিচে বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলছে আঙুর ফল; যা দেখে যেকোনো মানুষের চোখ জুড়িয়ে যাবে। আর এ দৃশ্য চোখে পড়ে মহাদেবপুর উপজেলা সদরের পোস্ট অফিস মোড় এলাকার ‘সেমন্তী হাটবাজার’ এর আঙিনায়। উপজেলায় মিষ্টি আঙুর চাষ অনেকটা গল্পের মতো হলেও বাস্তবে এর প্রতিফলন ঘটিয়েছেন আইনজীবী সামিউন নবী সামিম। তিনিই উপজেলায় প্রথম মাচা পদ্ধতিতে আঙুর ফলের চাষ করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বলেন, অল্প জায়গায় অধিক ফলন এবং সুমিষ্ট হওয়ায় বাণিজ্যিকভাবে এই চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকরা লাভবান হবে।