গ্রেফতার ৩
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
উপজেলার কমলাপুর গ্রামে ভাবি নাছিমা খাতুনকে (৫০) বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার দুই দেবর। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত নাছিমা খাতুন ঐ গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলামকে তার চাচা ইদ্রিস আলী ও জাকির হোসেন মারধর করছিল। এ সময় জাহিদুলের মা নাছিমা খাতুন বাধা দিলে তাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন। প্রতিবেশীরা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহতের স্বামী আব্দুল লতিফ মহেশপুর থানায় মামলা করেছেন। জাকির হোসেন, ইদ্রিস আলী ও চামিলীকে পুলিশ গ্রেফতার করেছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ঝিনাইদহের মর্গে পাঠানো হয়েছে এবং তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
