বোরহানউদ্দিনে মা-ইলিশ শিকারের দায়ে ১০ জেলের জেল-জরিমানা

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২১:৩৪

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বোরহানউদ্দিনে মেঘনা নদীতে ইলিশ  শিকারের অপরাধে ১০ জেলেকে আটক করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন জানান, শুক্রবার রাত ১১টা থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালিত হয়। এ সময় মা-ইলিশ আহরণের অপরাধে ১০ জেলেকে আটক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ জনকে এক বছর করে জেল এবং অপর পাঁচ জনকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করেন।