কিশোরগঞ্জে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২১:৩৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে একটি দেশীয় ওয়ান শুটার গানসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই দক্ষিণ রাজকুন্তি গ্রাম থেকে এমদাদুল হককে অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের দল। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার বি এন এম শোভন খান জানান, তার বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে কিশোরগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।