ভাণ্ডারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২১:৩৫

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন ও মত্স্য অধিদপ্তরের যৌথ অভিযানে থানা পুলিশের সহায়তায় ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা শুরুর দিন থেকে শুক্রবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে কারেন্ট জালগুলো জব্দ করা হয়। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, সরকারি নির্দেশনার দিন গভীর রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলমের নেতৃত্বে বলেশ্বর নদের মোহনা কঁচা নদীর বিভিন্ন স্থানের তেলিখালী, ইকড়ি চরখালী এলাকায় অভিযান চালিয়ে এ সকল অবৈধ জাল জব্দ করা হয়।