সরাইলে আজ ধর্মতীর্থ গণহত্যা দিবস

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২১:৩৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ‘ধর্মতীর্থ গণগত্যা দিবস’ আজ রবিবার। ১৯৭১ সালের এই দিনে ধর্মতীর্থ এলাকায় বর্বর পাকিস্তানি সেনা, রাজাকারসহ তাদের এদেশীয় সহযোগীরা উপজেলার চুন্টা ও কালীকচ্ছ ইউনিয়নের শতাধিক নারী-পুরুষকে একত্রে নির্যাতন করে গণহত্যা করে। এটি ধর্মতীর্থ গণহত্যা নামে পরিচিত।

প্রসঙ্গত, গত বছরের ৩ সেপ্টেম্বর প্রশাসন সরাইল উপজেলার বধ্যভূমিটি সংরক্ষণের জন্য সাইনবোর্ড স্থাপন করে। যাতে লেখা রয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনী কর্তৃক পরিচালিত গণহত্যার স্মৃতিবিজড়িত স্থান। এটি সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ নৌ ঘাটে অবস্থিত।